ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

ছয়টি কারণে বিএনপিকে বর্জন করতে হবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

ছয়টি কারণে বিএনপিকে বর্জন করতে হবে বলে মনে করেন জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘পাঁচ বছর পরপর নির্বাচনী বির্তক, নির্বাচন বানচালের পাঁয়তারা, ভূতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত, ইতিহাসের পাতাবদল, জঙ্গি উৎপাদন ও আগুন সন্ত্রাস এই ছয় অপকৌশল ও জঙ্গিনীতির কারণে খালেদা-বিএনপি চক্রকে ক্ষমতার বাইরে রাখার বিকল্প নেই।’

সোমবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ পূর্ব আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘শুধু ডালপালা ছাঁটলেই হবে না, রাজনীতির বিষবৃক্ষ ও জঙ্গি উৎপাদনের কারখানাও উপড়ে ফেলতে হবে। শুধু জঙ্গি-সন্ত্রাসী, জামায়াত-যুদ্ধাপরাধীদের দমনই যথেষ্ট নয়, এদের মদদদাতা বিএনপি নেত্রীকেও বিচার-সাজার মাধ্যমে দমন ও বর্জন করতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে শান্তির যুদ্ধ চলছে। উন্নয়নের যুদ্ধ চলছে। জীবনের মান উন্নয়নের যুদ্ধ চলছে। অস্বচ্ছলতা থেকে একটু স্বচ্ছলতা অর্জনের যুদ্ধ চলছে। রাজনীতি ও জীবনের যুদ্ধের মধ্যেই আগামী নির্বাচন আসছে। অশান্তির ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করেই যথাসময়ে নির্বাচন করতে হবে।’

বাংলাদেশকে শান্তির পথে উন্নয়নের পথে মুক্তিযুদ্ধের পথে রাখতে নির্বাচন ও রাজনীতির মাঠে অশান্তির ব্যক্তিকে পরাজিত করতে হবে উল্লেখ করে ইনু বলেন, ‘বিএনপি-জামায়াত-জঙ্গিবাদীরা বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তানের মতো খুনোখুনি-রক্তারক্তির পথে ঠেলে দেয়ার রাজনীতি করছে। রাজনীতি ও নির্বাচনের মাঠে তাদের পরাজিত করতে হবে।’

জাসদ মহানগর পূর্ব সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

ছয়টি কারণে বিএনপিকে বর্জন করতে হবে: ইনু

আপডেট সময় ১১:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭