ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকস্থলী থেকে বের হলো ২৬৩ মুদ্রা, শতাধিক পেরেক, ব্লেড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক ব্যক্তির পেট থেকে বেরোল রাশি রাশি মুদ্রা, পেরেক, ব্লেড, কাচ। বিরল অস্ত্রোপচার হলো ভারতের মধ্য প্রদেশের রেওয়া জেলার এক হাসপাতালে। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে সাতনার সঞ্জয় গান্ধি হাসপাতালে গিয়েছিলেন সোহাভালের বাসিন্দা বছর ৩৫ বছর বয়সী মাকসুদ খান। চিকিৎসকরা ভেবেছিলেন খাদ্যে বিষক্রিয়ার জের। তবে এনডোসকপি করার পরই তারা তাজ্জব বনে যান। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

মাকসুদের পেটে অস্ত্রোপচার করে পাকস্থলী থেকে ২৬৩টি মুদ্রা, এক ডজন শেভিং করার ব্লেড, প্রায় ৬ ইঞ্চি লম্বা মরচে ধরা লোহার টুকরো, চারটে বড় সূচ, কাচের টুকরো ও শতাধিক পেরেক পাওয়া গিয়েছে। পেরেকের আঘাত পাকস্থলীতে লেগে শরীরের ভিতরে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ শুরু হওয়ায় ডাক্তাররা আর দেরি করেননি। চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন ডা. প্রিয়াঙ্ক শর্মা।

তিনি বলেন, ‘পেটে ব্যাথা হচ্ছে বলে জানিয়েছিলেন রোগী। পরীক্ষা-নীরিক্ষার পর আমরা চমকে যাই। এই ব্যক্তিকে দেখে মনে হয়, তার মানসিক সমস্যা রয়েছে। কারণ কোনও সুস্থ মানুষ এমন কাজ করতে পারেন না।’ মাকসুদের পরিবার জানিয়েছে, হতাশায় ভুগছিলেন মাকসুদ। তার জেরেই প্রতিনিয়ত কয়েন খাওয়াটা তার অভ্যাসে পরিণত হয়।

যদিও এমন ঘটনা এই প্রথম ঘটেছে তা নয়। সম্প্রতি মধ্য প্রদেশেই এক মহিলার শরীরে অস্ত্রোপচার করে ১৫০ কেজি চুল বের করেছেন ডাক্তাররা। দিনকয়েক আগেই কলকাতাতেও এক ব্যক্তির পাকস্থলী থেকে বেরিয়েছিল ৬০০-রও বেশি পেরেক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকস্থলী থেকে বের হলো ২৬৩ মুদ্রা, শতাধিক পেরেক, ব্লেড

আপডেট সময় ১০:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭