ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নগ্ন দৃশ্যে আপত্তি কেন পাওলির?

আকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় তারকা পাওলি দাম জন্মেছিলেন কলকাতায়। কাজ করতেন টালিগঞ্জের রুপালি পর্দায়। শুরুটা টালিগঞ্জেও হলেও নিজের দ্যুতি ছড়িয়েছেন তিনি বলিউডেও। তবে আপাতত দূরে আছেন বলিউড থেকে। আর তার কারণ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাবের আধিক্য। কিন্তু তিনি এইসব দৃশ্যে অভিনয় করতে রাজি নন।

কেন? সেই উত্তর তিনি নিজেই জানালেন। সম্প্রতি ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে আয়োজিত ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০১৭’-তে অংশ নিয়ে বেশ খোলামেলা কথা বলেন পাওলি।

সেখানে তিনি বলেন বলিউডে তাকে নিয়ে নির্মাতার বাজে ধারনার বিষয়েও। তিনি বলেন, ২০১২ সালে ‘হেট স্টোরি ২’ ছবিটি দিয়ে মূলত বলিউডে পথচলা শুরু হয় পাওলির। ইরোটিক থ্রিলার ধর্মী ছবিটিতে বেশ খোলামেলা দৃশ্যে অভিনয় করেন তিনি।

আর সেখানেই বাধে বিপত্তি। পরবর্তীতে ওই ছবির আর কোনো সিক্যুয়ালে কাজ করেননি পাওলি। কারণ হিসেবে তিনি জানান খোলামেলা দৃশ্যে অভিনয় করার পর তাকে শুধু আবেদনময়ীর চরিত্রের জন্যেই প্রস্তাব দেয়া হয়। এছাড়া ‘হেট স্টোরি ২’-তে অভিনয়ের পর বেশ কিছু তিক্ত প্রশ্নেরও সম্মুখীন হয়েছেন তিনি।

Paoli

অনেকেই জানতে চেয়েছিলেন ‘বিছানার দৃশ্যে অভিনয় করতে কেমন লাগে?’ শট দেয়ার পর সেগুলো কি স্ক্রিনে দেখেন কিনা? বা নগ্ন দৃশ্যের রিহার্সেল করেন কী না?- এমনই বিব্রতকর নানা প্রশ্ন।

পাওলি বলেন, ‘এমন সব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছি। তাদের বুঝা উচিত যে নগ্ন দৃশ্য বা অন্তরঙ্গ দৃশ্যটি অভিনেত্রী স্বেচ্ছায় বা নিজে করছেন না। দৃশ্যটি চরিত্রের প্রয়োজনে করা হয় এবং সেটা শুধুই অভিনয়।’

তিনি আরো জানান ‘হেট স্টোরি’র পর আরো বেশ কয়েকটি সেক্স কমেডি ও ইরোটিক থ্রিলারের প্রস্তাব এসেছিলো তার কাছে। কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট চরিত্রে আটকে থাকতে চান না তিনি। তাই ভালো বাজেট পাওয়া সত্ত্বেও সেসব ছবি ফিরিয়ে দিয়েছেন। আপাতত তিনি বাংলা ছবি নিয়েই ব্যস্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নগ্ন দৃশ্যে আপত্তি কেন পাওলির?

আপডেট সময় ০৪:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭