ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এইচটিসির স্মার্টফোন ইউনিট কিনেছে গুগল

আকাশ আইসিটি ডেস্ক:

তাইওয়ানের কোম্পানি এইচটিসির স্মার্টফোন ইউনিট কিনতে গুগল প্রথমত দফায় এইচটিসির সঙ্গে ১১০ কোটি ডলারের চুক্তি করেছে । এই চুক্তির আওতায় এইচটিসির কিছু কর্মী গুগলের সিলিকন ভ্যালিতে কাজ করবে।
স্মার্টফোনের বাজার দখলের দৌড়ে এইচটিসি এক সময় খুব ভালো অবস্থানেই ছিলো। কিন্তু পরবর্তীতে তারা অ্যাপল ও স্যামসাং এর সঙ্গে প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়। এইচটিসি টিকে থাকতে গুগলের সঙ্গে চুক্তি করেছে বলে ধারনা করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
গুগলের সঙ্গে চুক্তি করায় এইচটিসির শেয়ার বিক্রি আপাতত বন্ধ রয়েছে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। এই চুক্তির আগে ২০১১ সালে গুগলের মাধ্যমে তার মাদার কোম্পানি অ্যালফাবেট আরেক ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলাকে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে কিনে নিয়েছিলো। আর্থিক লাভের মুখ না দেখায় তিন বছর পরে মটোরোলাকে তারা বিক্রিও করে দিয়েছিলো।
গুগলের ধারনা, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় ঘটাতে না পারলে তাদের ব্যবসায় তার প্রভাব পড়বে। এ কারণে গুগল পিক্সেল ফোনের হার্ডওয়্যার তৈরি করার দায়িত্ব এইচটিসিকেই দিয়েছে। এ কাজের জন্য এইচটিসির রিসার্চ ও ডেভেলপমেন্ট টিমের প্রায় দুই হাজার কর্মী গুগলে যোগ দেবে।
যদিও পিক্সেল ফোন তৈরি করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যারটি অ্যালফাবেটই তৈরি করবে। এর আগে এইচটিসির এই একই টিম গুগলের প্রথম স্মার্টফোন পিক্সেল ও পিক্সেল এক্সএল উৎপাদন করেছিলো। বিবিসি
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এইচটিসির স্মার্টফোন ইউনিট কিনেছে গুগল

আপডেট সময় ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭