ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্তান জন্ম দিতে চায় রোবট সোফিয়া! (ভিডিও)

  • আকাশ আইসিটি ডেস্ক:
  • এবার সন্তান ধারণের ইচ্ছা প্রকাশ করলো মানবাকৃতির রোবট ‘সোফিয়া’। ‘সোফিয়া’ বলেছে, একটি মেয়ে সন্তানের খুব শখ তার। নিজের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখতে চান তিনি। মেয়ের নামটিও হবে ‘সোফিয়া’।

    সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘সোফিয়া’ জানায়, পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যান্ত্রিকস্বত্ত্বাদেরও পরিবার গঠন করার অধিকার দেওয়া উচিত।

    হংকংয়ের রোবটিক ফার্ম হ্যানসন রোবটিক্সের তৈরি রোবট ‘সোফিয়া’। মূলত মানুষের সঙ্গে কথা-বার্তা চালানোর উদ্দেশ্যে প্রোগ্রাম করা হয়েছে তাকে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘সোফিয়া’ বিভিন্ন মুখভঙ্গি ফুটিয়ে তোলার পাশাপাশি কৌতুকও জানেন।

    কোনো প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে, ওয়াইফাই নেটওয়ার্কের সাহায্যে বিশাল তথ্যভাণ্ডার থেকে ‘মেশিন লার্নিং’ পদ্ধতিতে প্রশ্নের জবাব প্রস্তুত করেন তিনি।

    সোফিয়া বলেন, ভবিষ্যতে আমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানুষ ও রোবটদের মধ্যকার ঐক্য গড়ে তুলতে চাই।

    অক্টোবরে সৌদি আরব সোফিয়া নামের অত্যাধুনিক রোবটকে নাগরিকত্ব দিলে সারা বিশ্বে আলোচিত ও সমালোচিত হয় বিষয়টি। বিশ্বের কোনো রোবটকে নাগরিকত্ব দেওয়ার ঘটনা এটিই প্রথম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্তান জন্ম দিতে চায় রোবট সোফিয়া! (ভিডিও)

আপডেট সময় ১১:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭