ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাদিজাকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

জমজ সন্তানের একটি বের করার পর আরেকটিকে ভেতরে রেখেই নারীর পেট সেলাই করে অস্ত্রোপচার শেষ করার ঘটনায় ভিকটিম কুমিল্লার খাদিজা আক্তারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার এ বিষয়ে হাইকোর্টে শুনানি হয়। সেদিন সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দুকুমার রায় দুটি তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন।

এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক শেখ হোসনে আরা বেগম এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক আদালতে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আইনজীবী ছিলেন আবদুল মতিন খসরু। ঘটনাটি আদালতের নজরে আনা আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন উপস্থিত ছিলেন। আদালত আইনজীবীদের পাশাপাশি ডা. হোসনে আরার বক্তব্য শোনেন। এরপর রায়ের দিন নির্ধারণ করেন।

গত ২৯ অক্টোবর জমজ সন্তানের একটি বের করার পর আরেকটিকে ভেতরে রেখেই নারীর পেট সেলাই করে দেয়ার ঘটনায় সেই চিকিৎসক ও কুমিল্লার সিভিল সার্জনসহ তিনজনকে তলব করেন হাইকোর্ট। গণমাধ্যমে প্রকাশিত এ বিষয়ে প্রতিবেদন নজরে এনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

গত ৭ নভেম্বর কুমিল্লার সিভিল সার্জন, কুমিল্লার গৌরীপুরের লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং অস্ত্রোপচারকারী চিকিৎসক শেখ হোসনে আরা বেগমকে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। আদালতে হাজির হয়ে তাদের ওই ঘটনার বিষয়ে ব্যাখ্যা করতেও বলা হয়।

ওই দিন শুনানিতে আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট চিকিৎসক হোসনে আরা বেগম বলেন, আমি কনফিডেন্ট ছিলাম, তাই ওই অস্ত্রোপচার করেছি। এ সময় আদালত বলেন, আপনি কনফিডেন্ট থাকলেন কিন্তু এত কিছু হয়ে গেল। আমাদের এত ওভার কনফিডেন্ট ডাক্তারের দরকার নেই, গুড সার্জন দরকার।

সম্প্রতি গণমাধ্যমে ‘জমজের একটিকে পেটে রেখেই অস্ত্রোপচার শেষ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার আলগিরচর গ্রামের প্রবাসী আউয়াল হোসেনের স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা আক্তারকে স্থানীয় গৌরীপুরে লাইফ হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।

সেখানে ওই দিনই সিজারের মাধ্যমে তার একটি কন্যা সন্তান হয়। তখন অন্তঃসত্ত্বার স্বজনরা খাদিজার পেটে জমজ বাচ্চা রয়েছে জানালে অস্ত্রোপচারকারী চিকিৎসক শেখ হোসনে আরা বলেন, খাদিজার পেটে বাচ্চা একটিই। অন্যটি টিউমার। চার দিন ভর্তি রাখার পর তাকে ক্লিনিক থেকে ছুটি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাদিজাকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

আপডেট সময় ০১:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭