ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

দেশে স্বর্ণের চাহিদা ২০ থেকে ৪০ টন, সিংহভাগ পূরণ চোরাচালানে

অাকাশ জাতীয় ডেস্ক:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, দেশের অভ্যন্তরে স্বর্ণের চাহিদা ২০ থেকে ৪০ টন। এ চাহিদার ১০ শতাংশ পুরোনো স্বর্ণ (তেজাবি) থেকে পূরণ হয়। টিআইবির আশঙ্কা, প্রতি বছর নতুন স্বর্ণের চাহিদার প্রায় ১৮ থেকে ৩৬ টনের সিংহভাগই পূরণ হয় চোরাচালানির মাধ্যমে।

আজ রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘বাংলাদেশের স্বর্ণ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এই খাতে সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। স্বর্ণের বাজার ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত। চোরাচালান নির্ভর ব্যবসা। এ খাতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ স্থলবন্দর, বিমান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একাংশ, ব্যবসায়ী চোরকারবারিদের যোগসাজশে এই অনিয়ম অব্যাহত আছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে বছরে স্বর্ণের চাহিদা আছে ২০ থেকে ৪০ মেট্রিক টন। যার ১০ শতাংশ পুরোনো ব্যবহৃত সোনা দিয়ে পূরণ হয়। আর সিংহভাগ সোনার জোগানই আসে চোরাচালানের মাধ্যমে। শুধু তাই নয়, স্বর্ণের মান এবং দাম নির্ধারণেও সরকারের ভূমিকা না থাকায় প্রতারিত হচ্ছেন ভোক্তারা।

ডিসেম্বরের মধ্যে স্বর্ণ নীতিমালা করার সরকারি ঘোষণার বাস্তবায়ন দাবি করে টিআইবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

দেশে স্বর্ণের চাহিদা ২০ থেকে ৪০ টন, সিংহভাগ পূরণ চোরাচালানে

আপডেট সময় ০১:০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭