ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

রংপুরে মেয়র পদের লড়াইয়ে সাতজন

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থী ঘোষণা করেছে কমিশন। মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে প্রার্থিতা পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন। তবে প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাদ পড়া প্রার্থীরা।

গত ৫ নভেম্বর তফসিল ঘোষনার পর ২১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেনমেয়র পদে ১৩, কাউন্সিলর পদে ২২৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জনসহ মোট ৩০৬ জন প্রার্থী। শনিবার থেকে যাচাই-বাছাই শেষে রবিবার বিকালে বৈধ ২৮৮ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

শর্ত পূরণ না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, যুবদল নেতা নাজমুল হক নাজু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, সুইটি আঞ্জুম, মেহেদী হাসান বনি, শাকিল রায়হানের। প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা ও জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তাফা, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র প্রার্থী সেলিম আখতার।

এদিকে, নির্বাচন কমিশনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী না গেলেও বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলার অভিযোগ, সরকার তার প্রার্থিতা বাতিলের চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে।

বিকালে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার তার কার্যালয়ে সবার সহযোগিতা চেয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, বাদ পড়া প্রার্থীরা চাইলে আইনি লড়াই করতে পারবেন। আগামী ৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে মেয়র পদের লড়াইয়ে সাতজন

আপডেট সময় ১২:০০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭