ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

কর্মবিরতিতে সরকারি কলেজের শিক্ষকরা

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়করণ করা ২৮৫টি কলেজের শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘নো বিসিএস, নো ক্যাডার’দাবিতে রবিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা। সোমবার পর্যন্ত এই কর্মসূচি চলবে।

সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতির কারণে আজ ও কালকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান, পার্ট-৩) বিশেষ ও স্নাতক কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার স্নাতক পরীক্ষা রয়েছে।

দাবি মানা না হলে আগামী বছরের জানুয়ারি মাসে আবারও কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে শিক্ষকরা।

নতুন জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করে তাদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তসহ স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করার দাবি জানান কর্মবিরতি পালন করা শিক্ষকরা। কোনোভাবেই তারা যেন বর্তমান ও ভবিষ্যতে বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা, পদোন্নতি, পদায়নসহ কোনো সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত না হতে পারেন সেই ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

সম্প্রতি উপজেলা পর্যায়ে ২৮৫টি কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এসব কলেজের প্রায় ১২ হাজার শিক্ষকও ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হবেন-এমন ধারণা থেকে বিসিএস আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। যদিও সরকারিকরণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয় বলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মবিরতিতে সরকারি কলেজের শিক্ষকরা

আপডেট সময় ০২:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭