ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ তিন সুন্দরীর জল নূপুর

আকাশ বিনোদন ডেস্ক:

এ সময়ের ব্যস্ত তিন অভিনেত্রী সুজানা জাফর, মৌসুমী হামিদ ও নাজিয়া হক অর্ষা। প্রথমবার তারা এক নাটকে একসঙ্গে অভিনয় করলেন। জনপ্রিয় নাট্যকার ও জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার জহির করিমের লেখা সেই নাটকের নাম ‘জল নূপুর’। আজ শনিবার রাত ৯ টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।

তিন সুন্দরীকে নিয়ে নির্মিত এই নাটকটির মুল বিষয়বস্তু হলো তিন বান্ধবীর জীবনের গল্প। নাটকটিতে আরও অভিনয় করেছেন কল্যান ও এস এম জনি। অন্তরীপ প্রোডাকশন্স নিবেদিত ‘জল নূপুর’ নাটকটি পরিচালনা করেছেন বি. ইউ. শুভ।

নাটকটির গল্প সম্পর্কে পরিচালক শুভ বললেন, ‘জহির করিম ভাইয়ের লেখা ও চিত্রনাট্যের গল্পটি বন্ধুত্বকে ঘিরে। তিন বন্ধুর গল্পই দেখানো হয়েছে নাটকটিতে। নাটকটি ভালো লাগবে দর্শকের।’

সুজানা রয়েছেন দেশের বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপকালে তিনি নাটকটি প্রসঙ্গে বলেন, ‘খুব মজা করে নাটকটিতে কাজ করেছি আমরা তিনজন। এভাবে একসঙ্গে কাজ করার সুযোগ আমাদের আর হয়নি। সুন্দর একটা গল্প, চরিত্রগুলোও দারুণ। আশা করি আমাদের তিনজনের ভক্তরাই নাটকটি উপভোগ করবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ তিন সুন্দরীর জল নূপুর

আপডেট সময় ১১:২৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭