ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

মিয়ানমারে ৩০০ টনের জেড পাথর বিক্রি শুরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের কাচিন প্রদেশের ফাকান্ত থেকে আবিষ্কৃত ৩০০ টন ওজনের জেড পাথরটির বিক্রি শুরু হচ্ছে। বিশাল পাথরটি আগামী মাস থেকে ছোট ছোট খণ্ডে বিক্রি শুরু করবে মিয়ানমারের জেম ইম্পোরিয়াম। শুক্রবার দেশটির সরকারি গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ কথা জানায়। খবর সিনহুয়া।

২০১৬ সালের অক্টোবর মাসে কাচিন প্রদেশের ফাকান্তের মাত লিন চাউং খনি থেকে ৩০০ টনী বিশাল এ জেড পাথরটি আহরণ করা হয়েছিলো। পাথরটির মূল্য পর্যবেক্ষণের জন্য স্থানীয় এবং বিদেশী বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হয়েছে।

মিয়ানমারে রাজধানীর একটি গুদামে কড়া প্রহরার মধ্যে রাখা হয়েছে জেড পাথরটিকে। পাথরটির মূল্য মুদ্রায় ১ হাজার কোটি কিয়েত (৭৩ লাখ ৫০ হাজার ডলার)। মিয়ানমার সরকার এরই মধ্যে জেড পাথরটি থেকে ২০০ কোটি কিয়েত উত্তোলন শুল্ক আদায় করে ফেলেছে।

পাথরটি ছোট ছোট অংশে কেটে রফতানি করা হবে। মিয়ানমার মূলত চীন ও ভারতে জেড পাথর বিক্রি করে। চীনই হচ্ছে জেড পাথরের বড় ক্রেতা। সরকার ও বেসরকারি কোম্পানিটির মধ্যে পাথরটি বিক্রির মুনাফা যথাক্রমে ২৫ ও ৭৫ শতাংশে ভাগ করা হবে। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে মিয়ানমার ২ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। গত বছরের তুলনায় যা ৭ লাখ ৪৬ হাজার ডলার বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

মিয়ানমারে ৩০০ টনের জেড পাথর বিক্রি শুরু

আপডেট সময় ০২:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭