ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তাদের শোভাযাত্রায় আনা হয়েছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

সোহরাওযার্দী উদ্যানে আনন্দ শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা,কর্মচারীদের জোর করে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে, চিঠি দিয়ে, ধমক দিয়ে সরকারি কর্মকর্তাদের সমাবেশে আনা হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ পিরোজপুর জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে জেলা সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের মুক্তির দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, কেবিনেট সেক্রেটারি পলিটিক্যাল নয় সরকারি কর্মকর্তা। তিনি নির্দেশ জারি করেন সমাবেশে যোগদানের জন্য। তাহলে কি এটা গণতান্ত্রিক দেশ? আমরা শুনেছি যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাবেশে না যায় তা হলে তিনদিনের বেতন কাটা হবে। এটা ঘোষণা করা হয়নি কিন্তু ভেতরে ভেতরে করা হচ্ছে।

তিনি আরোও বলেন, কোনো গণতান্ত্রিক দেশের সরকারি কর্মকর্তাদের এভাবে কোনো রাজনৈতিক সভায় যোগদান করতে হয় না। এখানে এমন একটি অবস্থা যে এখানে কোর্ট আমার, প্রশাসন আমার, পুলিশ আমার। আওয়ামী লীগের বাইরে কোনো কথা নেই, কোনো রঙ নেই। নিয়ম বলে কিছু নেই।

মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় মীর সরফত আলী সপু, শাহজাহান মিলন, রফিকুল ইসলাম মাহতাব, পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তাদের শোভাযাত্রায় আনা হয়েছে: রিজভী

আপডেট সময় ১২:০০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭