ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুন্দরগঞ্জে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা পারাপারের সময় চলন্ত অটোবাইকের ধাক্কায় আছিরন বেওয়া (৯৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের সতীর আঁড়া নামক স্থানে সুন্দরগঞ্জ-গাইবান্ধা মিনি বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত সাকীম উদ্দীনের স্ত্রী আছিরন বেওয়া বাড়ির পাশে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় শোভাগঞ্জ বাজার থেকে একটি যাত্রীবাহী অটোবাইক কঞ্চিবাড়ি যাবার সময় তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ঘাতক অটোবাইকটিতে আগুন ধরিয়ে দেন।

থানার এসআই ইজার আলী জানান, কোনো আপত্তি না থাকায় নিহত আছিরন বেওয়ার লাশ তার পরিবারকে দেয়া হয়। এছাড়া, আগুনে পুড়ে যাওয়া অটোবাইকের অবশিষ্ট যন্ত্রাংশ শান্তিরাম ইউপি চেয়ারম্যান সামিউল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

আপডেট সময় ১০:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭