ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলচ্চিত্র উৎসবের বিচারক বিপাশা হায়াত

আকাশ বিনোদন ডেস্ক:

১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াত। উৎসবের ‘নারী চলচ্চিত্র নির্মাতা’ বিভাগে বিচারক হিসেবে থাকছেন তিনি।

নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১২ই জানুয়ারি থেকে।

বিপাশা হায়াত বলেন, উৎসবে যোগ দেয়া অবশ্যই আনন্দের এবং নতুন অভিজ্ঞতার। এক ধরনের সম্মান বা স্বীকৃতিও। এত বছর যে পথ ধরে চলেছি এবং চর্চা করেছি সেটা থিয়েটার, টেলিভিশন, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, চিত্রকর্ম, আবহ সংগীত বা সম্পাদনায়, সার্বিকভাবে এ বিষয়গুলো এ ক্ষেত্রে কাজে লাগবে।

উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিচারক হিসেবে আরও থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা। বিপাশা হায়াতের পাশাপাশি বাংলাদেশ থেকে বিচারক থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল আলম আতিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলচ্চিত্র উৎসবের বিচারক বিপাশা হায়াত

আপডেট সময় ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭