ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর প্রদেশে ট্রেনের ১৩ বগি লাইনচ্যুত, নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে গোয়ার ভাস্কো দা গামা থেকে পাটনা অভিমুখী ট্রেনের ১৩টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে মানিকপুরের কাছে ভাস্কো দা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি কোচ বেলাইন হয়ে যায়।

এলাহাবাদ জোনের এডিজি এসএন সাওয়াত জানিয়েছেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজনকে শনাক্ত করা গিয়েছে। তারা হলেন বেতিয়ার বাসিন্দা রাম স্বরূপ ও তার ছেলে দীপক প্যাটেল। আর এক যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

চলতি বছর একাধিক বার দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। জানুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল অন্ধ্র প্রদেশের জগদলপুর হীরকখণ্ড এক্সপ্রেস। এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪১ জন, আহত হয়েছিলেন অন্তত ৭০। এরপর গত ১৯ আগস্ট উত্তর প্রদেশে লাইনচ্যুত হয়েছিল উৎকল এক্সপ্রেস। মৃত্যু হয়েছিল ২২ জনের। গত ২২ অগস্ট ফের উত্তর প্রদেশেই লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল কৈফিয়ত এক্সপ্রেস। আহত হয়েছিলেন প্রায় ৭০ জন। এরপর ২৮ আগস্ট লাইনচ্যুত হয়েছিল নাগপুর-মুম্বাই দুরন্ত এক্সপ্রেসের পাঁচটি বগি ও ইঞ্জিন। তবে সেই দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উত্তর প্রদেশে ট্রেনের ১৩ বগি লাইনচ্যুত, নিহত ৩

আপডেট সময় ০২:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭