ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুইমশুটে ‘পদ্মাবতী’, দাবানল সোশ্যাল মিডিয়ায়!

আকাশ বিনোদন ডেস্ক:

ব্রিটিশ সেন্সর বোর্ডের সার্টিফিকেশনে ব্রিটেনে ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’। অথচ ভারতে ছবিটি অঘোষিতভাবে নিষিদ্ধই হয়ে গেছে।

এর মধ্যেই সামনে এল ‘পদ্মাবতী’র হট ছবি। ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে দীপিকা পাড়ুকোনের সুইম কস্টিউমের ‘হট অবতার’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।

ভারতে যখন তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া, মাথা কেটে নেওয়ার মত হুমকি আসছে, দীপিকা তখন শ্রীলঙ্কায়। ফিল্মফেয়ারের জন্য লঙ্কা পারের সমুদ্র সৈকতে বেশ খোলামেলা বলিউডের এই তারকা। যেন কিছুই হয়নি!

তার নিরাপত্তার জন্য সর্বসময়ের রক্ষী রেখেছে প্রশাসন। প্রাণনাশের হুমকি পাওয়ার পর চিন্তিত গোটা বলিউড। তবে দীপিকা আছেন দীপিকাতেই। সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমায় খলনায়ক আলাউদ্দিন খিলজির সঙ্গে রানি পদ্মাবতীর ‘অন্তরঙ্গতা’ এবং রাজপুতদের ‘খাটো’ করে দেখানো, মূলত এই দুই অভিযোগেই আটকে দেওয়া হয়েছে ছবির মুক্তি বলে শোনা যাচ্ছে।

যদিও ছবির কুশীলবরা সরব হয়েছেন বাক্‌ স্বাধীনতার বিষয়ে। পাল্টা শাসানিতে বিজেপির তরফে বলা হচ্ছে, ‘বাক স্বাধীনতা মানে ইতিহাসের বিকৃত করা নয়’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুইমশুটে ‘পদ্মাবতী’, দাবানল সোশ্যাল মিডিয়ায়!

আপডেট সময় ১২:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭