ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

মিথ্যা সংবাদ চিহ্নিত করতে নতুন আইকন যোগ করল ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক:

প্রযুক্তিবিদ্যার উন্নয়নের ফলে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। আর সেই তালিকায় প্রথমেই আছে ফেসবুক। তবে গত বছর ধরে ফেসবুকে মিথ্যা সংবাদ ছড়ানোর বিষয়টি সামনে আসে। বিশেষকরে গত বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে মিথ্যা সংবাদে ছড়ানোর অভিযোগের তীর ছুটে বিভিন্ন যোগাযোগ মাধ্যমের দিকে।

তারই প্রেক্ষিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নেয়। এর মধ্যে একটি হচ্ছে মিথ্যা সংবাদকে চিহ্নিত করা। সে লক্ষ্যে ফেসবুক সম্প্রতি ‘ট্রাস্ট ইনডিকেটর’ নামে একটি আইকন যোগ করেছে।

জানা গেছে, এই প্রযুক্তির ব্যবহারের কারণে কোনো একটা সংবাদ ফেসবুকে শেয়ার করার পর, পাবলিশারের পলিসি ও মালিকানাসহ বিভিন্ন বিষয় প্রকাশ পাবে। ফেসবুক জানাচ্ছে প্রাথমিক অবস্থায় ওই ইনডিকেটরে পাবলিশারদের একটি ছোট গ্রুপ যুক্ত করা হচ্ছে।

এ ব্যাপারে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বিশ্বাস করি এই নতুন সংযুক্তির কারণে সবাই নিউজের প্রকাশকদের বিশ্বাসযোগ্যতা নিজেরাই যাচাই করতে পারবেন। এটি মিথ্যা সংবাদের এবং ফেসবুক সম্পর্কে ভুল তথ্যের ব্যাপারে বৃহত্তর লড়াইয়ের অংশ বলে জানাচ্ছে ফেসবুক।

বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে আমরা মানুষকে নিউজের প্রকাশকসহ আরও কিছু আনুষঙ্গিক বিষয় জুড়ে দিচ্ছি, যাতে তারা ঠিক সিদ্ধান্ত নিতে পারে। এতে অর্থের যোগান দিয়েছে গুগল ও ক্রেইগ নিউমার্ক। সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের একটি টিম ট্রাস্ট প্রোজেক্টের অধীনে এই ইনডিকেটরটি ডেভেলপ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

মিথ্যা সংবাদ চিহ্নিত করতে নতুন আইকন যোগ করল ফেসবুক

আপডেট সময় ১১:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭