ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মিয়ানমারের সঙ্গে চুক্তি, পররাষ্ট্রমন্ত্রীর শনিবার দেশে সংবাদ সম্মেলন

অাকাশ জাতীয় ডেস্ক:

পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি রূপরেখা সই হয়েছে। মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি জানিয়েছেন, চুক্তির ব্যাপারে আগামী শনিবার দেশে ফিরে সংবাদ সম্মেলন করে জানাবেন।

বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার স্টেট কাউন্সিলর মন্ত্রীর দপ্তরে রূপরেখা সই হয়। যাকে বলা হচ্ছে, ‘অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পারসনস অব রাখাইন স্টেট।’ বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মিয়ানমারের পক্ষে স্টেট কাউন্সিলরের দপ্তর বিষয়কমন্ত্রী টিন্ট সোয়ে সমঝোতা স্মারকে সই করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, ‘এটা হলো। এখন পরের ধাপে যেতে হবে। এটা প্রাথমিক পদক্ষেপ। রোহিঙ্গাদের ফেরত নেবে তারা। এখন কাজ শুরু করতে হবে। সব ডিটেইল চুক্তিতে আছে। আমরা ঢাকায় বলব।’

সমঝোতা স্মারকে আর কী আছে জানতে চাওয়া হলে দেশে ফিরে শনিবার বলবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও দুই দেশের মধ্যে সীমানা ও নাফ নদী লাইন চুক্তি সই হয়েছে। এর আগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। অং সান সু চির দপ্তরে অনুষ্ঠিত বৈঠকটি ৪৫ মিনিটের মতো চলে।

এদিকে, ঢাকায় এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেছেন, ‘রোহিঙ্গাদের ফেরত নিতে এ সমঝোতা স্মারক সই বড় অগ্রগতি।’ তিনি আরো বলেন, ‘দ্বিতীয় ধাপে আমরা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মিয়ানমারের সঙ্গে চুক্তি, পররাষ্ট্রমন্ত্রীর শনিবার দেশে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭