ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপিকে আর জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ করে বলেন, অস্ত্র নিয়ে জ্বালাও পোড়াও আন্দোলন করতে দেওয়া হবে না। আমরা তাদের জ্বালাও পোড়াও আন্দোলনের জবাব হাতুড়ি দিয়ে দেব।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের ত্রিবেনী এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে নির্মিত সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বহুতল নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ হত্যা ও দেশের ক্ষতি করে-তাদের আমরা ঘৃণা করি। দেশের জনগণ বিগত সময় যেমন তাদের প্রত্যাখ্যান করেছে আগামীতেও তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মইনুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপিকে আর জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না: কাদের

আপডেট সময় ০৭:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭