ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষতের দাগ নিয়েই ফের অভিনয়ে কঙ্গনা!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। তিনি এমনই এক অভিনেত্রী, যার বাস্তব আর অভিনয়ের মধ্যে থাকে অতি সূক্ষ্ম ব্যবধান।

পর্দায় তিনি অত্যন্ত বলিষ্ঠ, শক্তিশালী এক অভিনেত্রী।

সম্প্রতি হলিউডখ্যাত অ্যাকশন ডিরেক্টর নিক পাওয়েলের তত্ত্বাবধানে রামোজি ফিল্ম সিটিতে চলছিল শ্যুটিং। অসিযুদ্ধে কঙ্গনার প্রতিপক্ষ নীহা পাণ্ড্য। ছবির নাম, মণিকর্ণিকা- ঝাঁসি কি রানি। হঠাৎ সামান্য অসাবধানে সময়ের আগেই অসি চালিয়ে দেন নীহার। ভুলক্রমে কঙ্গনার কপাল ছুঁয়ে বেরিয়ে যায় ধারালো তলোয়ার। ফিনকি দিয়ে রক্ত ছোটে তাঁর কপাল বেয়ে। সঙ্গে সঙ্গে তাকে  অ্যাপোলো হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। রামোজি ফিল্ম সিটি শহর থেকে অনেকটাই দূরে।

প্রায় আধঘণ্টা বিনা চিকিৎসায় থাকতে হয়েছে তাকে।
১৫টি স্টিচ করা হয়েছে তার কপালে। আর একটু এদিক-ওদিক হলে হাড়েই বসে যেত সেই তলোয়ার। তবে আগামী সপ্তাহে ছেড়ে দেওয়া হবে কঙ্গনাকে।

কিন্তু এরই মধ্যে ধনুকভাঙা পণ করলেন কঙ্গনা। তিনি চালিয়ে যাবেন শ্যুটিং ক্ষতের দাগ নিয়েই। না, প্রোডিউসারের অর্থ সাশ্রয়ের জন্যেই শুধু নয়, এর নেপথ্যে রয়েছে আরো মহৎ উদ্দেশ্য। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের একেবারে অন্দরে ঢুকে পড়েছেন কঙ্গনা! রানি বাস্তবে যে লড়াই করেছেন, তাতে কাটাছেঁড়া কিছু কম হয়নি। আঘাতের পর আঘাত সহ্য করেই তিনি যুদ্ধ করেছেন। তাই কঙ্গনাও চরিত্রের সাথে মিল রেখে অভিনয় চালিয়ে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষতের দাগ নিয়েই ফের অভিনয়ে কঙ্গনা!

আপডেট সময় ০৭:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭