ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মমতার মুখে কালি, ৯ বিজেপি নেতাকর্মী গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গে সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপের বিজ্ঞাপনে বিশ্ব বাংলার লোগো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি মাখানোর ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নয়জনই বিজেপির নানান স্তরের নেতাকর্মী। লেকটাউন থানার পুলিশ জানিয়েছে, গত কয়েক দিন ধরেই ভিআইপি রোডের ধারে একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই বুধবার রাতে ওই নেতাকর্মীদের ধরা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পেশ করা হবে।

যুব বিশ্বকাপ উপলক্ষে বাঙুর থেকে দমদম পার্ক এলাকায় একশোটিরও বেশি হোর্ডিং, ফেস্টুন লাগানো হয়েছিল। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াও ছিল বিশ্ব বাংলা এবং দক্ষিণ দমদম পৌরসভার লোগো। গত রবিবার রাতে সেসব হোর্ডিং ও ফেস্টুনে মুখ্যমন্ত্রীর ছবি এবং বিশ্ব বাংলার একাধিক লোগোতে কালি মাখিয়ে দিয়ে যায় কেউ বা কারা। ওই এলাকা দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত। দেখা যায়, সেই পৌরসভার লোগোতেও কালি মাখানো হয়েছে।

ঘটনার পরই শাসক ও বিরোধীদের মধ্যে বিতর্ক শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে, কড়া পুলিশ নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে বিজ্ঞাপনে কালি মাখানো সম্ভব হল?

শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, এর পিছনে বিরোধী দলের হাত রয়েছে। বিরোধীরা অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে। পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবিও করে তারা। তাতে থেমে থাকেনি শাসক দলের নেতা-নেত্রীরা।

বুধবার তৃণমূলের তরফ থেকে দোষীদের শাস্তির দাবিতে বাঙুর অ্যাভিনিউয়ে সভা করা হয়। এ দিন সকালে গ্রেপ্তারির প্রতিবাদে বাঙুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মমতার মুখে কালি, ৯ বিজেপি নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭