ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি! বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প

নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কারও সঙ্গে কোনো আপোস করবে না। জনগণ সঙ্গে আছে বলে সরকার বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও থেকে শুরু করে উগ্রপন্থীদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সরকারের কাছে সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নতুন নতুন পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা, আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে, এ সবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর বিনিময়ে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিজানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ, র‌্যাবসহ অন্যান্য সব বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে, এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না।

জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁঞার সভাপতিত্বে সমাবেশে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান ও কবি কাজী রোজী এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশের আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭