ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউএনওর হস্তক্ষেপে মুক্তি পেলেন সেই বাবা

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মুক্তি পেলেন ছেলে ও বউয়ের হাতে শেকলে আটকে থাকা যশোরের মাছনা গ্রামের ‘মানসিক প্রতিবন্ধী’ ইউনুস আলী। বুধবার রাতে ইউএনও ওবায়দুর রহমান মণিরামপুরের মাছনা গ্রামে ইউনুসের বাড়িতে যান। তখন ইউএনওর উপস্থিতিতে ইউনুসের শেকল খুলে তাকে ঘরে আনা হয়। পরে ইউনুসকে স্ত্রী ও মায়ের হেফাজতে দেন তিনি।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোহাম্মদ, স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় চেয়ারম্যান গাজী মোহাম্মদকে নিয়ে ঘটনাস্থলে যান যশোর জেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লাল্টু। তারা গিয়ে ইউনুসকে শেকলবন্দি অবস্থায় বাগানে দেখতে পান। পরে বিষয়টি ইউএনও ও থানা পুলিশকে জানান চেয়ারম্যান।

চার মাস ধরে ছেলে আইয়ুব ও স্ত্রী আকলিমা ইউনুসের কোমরে শেকল পরিয়ে বাড়ির পেছনে বাগানের পুকুরপাড়ে কাঁঠালগাছের সঙ্গে তালা মেরে রাখেন৷ তাদের অভিযোগ, ইউনুস আলী ‘মানসিক প্রতিবন্ধী’। তিনি ঘরের গ্রিলসহ আসবাবপত্র ভাঙচুর এবং স্ত্রী আকলিমাকে মারধর করেন। সে কারণে তাকে বাগানে বেঁধে রাখা হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইউএনওর সামনে ঘোষণা দিয়েছেন, দ্রুতই তিনি ইউনুসকে একটি প্রতিবন্ধী কার্ড দেবেন। যাতে পরিবারের ওপর থেকে ইউনুসের বোঝা কিছুটা হালকা হয়।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ‘মিডিয়ার মাধ্যমে ইউনুসের শেকলবন্দি জীবনের কথা জেনেছি। বুধবার সন্ধ্যায় খবর নিয়ে শুনেছি, ইউনুস তখনো শিকলবন্দি হয়ে বাগানে পড়ে আছেন। তাই ঘটনাস্থলে গিয়ে ইউনুসকে মুক্ত করে ঘরে এনে তার মা ও স্ত্রীর হেফাজতে দিয়েছি।

ইউনুস যাতে পরিবারে ভালোভাবে থাকতে পারেন, সেই ব্যাপারে যা যা করা দরকার তা করা হবে বলে জানান ইউএনও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউএনওর হস্তক্ষেপে মুক্তি পেলেন সেই বাবা

আপডেট সময় ০৩:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭