ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশকে কান্না ও খুনের নদী বানিয়ে বিএনপি এখন মায়াকান্না করছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে কান্না ও খুনের নদী বানিয়ে বিএনপি এখন মায়াকান্না করছে। তিনি বলেন, ‘২০০১ সালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন, কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। বাংলাদেশকে কান্না ও খুনের নদী বানিয়ে এখন আপনারা মায়াকান্না করছেন।’

ওবায়দুল কাদের বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর নুরজাহান ভবন চত্বরে বাংলা একাডেমীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও সাবেক উপাচার্য অধ্যাপক মযহারুল ইসলামের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি নেত্রী লন্ডনে চলে যান। বিএনপির আন্দোলন মানে ‘মরা গাঙ্গে কখনো জোয়ার আসে না’ উল্লেখ করে বলেন, পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা, গাড়ী পোড়ানো, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট ও গাছ ধ্বংস করার আন্দোলনের সাথে বাংলার মানুষ আর নেই।

তিনি বলেন, বিএনপি মানে হাওয়া ভবনের দুর্নীতি ও লুটপাট, বিএনপি মানে অগ্নিসন্ত্রাস। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও অন্ধকারে পতিত হবে। বাংলার মানুষ আর বিএনপির অন্ধকারে আর যাবে না।

কাদের বলেন, সোয়া ৬ লাখ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে শেখ হাসিনার সরকার উদারতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দলের তা চোখে পড়ে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের ভেতরে প্রতিযোগীতা থাকবে, সেটা যেন অসুস্থ না হয়। যারা উন্নয়ন করবেন আর সকলের সাথে ভাল আচরণ করবেন আগামী নির্বাচনে তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। দু:সময়ের নেতাকর্মীদের কাছে টেনে নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দলে অনুপ্রবেশকারী আগাছাদের ঠাঁই দিবেন না।

প্রফেসর মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা ইসলাম কবিতা প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশকে কান্না ও খুনের নদী বানিয়ে বিএনপি এখন মায়াকান্না করছে: কাদের

আপডেট সময় ১১:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭