ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইবির ৮৮ শিক্ষার্থীর ভর্তির রায় বহাল

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটের (গণিত ও পরিসংখ্যান) ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অবৈধ বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার এ বিষয়ে ইবির আপিল খারিজ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে ১৭ এপ্রিল রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ইবি কর্তৃপক্ষ।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘গত বছরের ৭ ডিসেম্বরের দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৬ জানুয়ারি ১০০ শিক্ষার্থী ওই দুটি বিভাগে ভর্তি হন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষা বাতিল করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারহানা আক্তার লিজাসহ ৮৮ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৩ মার্চ হাইকোর্ট সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন। এর মধ্যে ১৬ মার্চ “এফ” ইউনিটে ফের পরীক্ষা নেয় কর্তৃপক্ষ।’ রুহুল কুদ্দুস আরো বলেন, ‘এরপর এ রুলের শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসুলেট) ঘোষণা করেন।’

আপিল বিভাগের রায়ের পর রুহুল কুদ্দুস বলেন, ‘৮৮ জন শিক্ষার্থী রিট করলেও এ রায় ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইবির ৮৮ শিক্ষার্থীর ভর্তির রায় বহাল

আপডেট সময় ১২:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭