ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইফোনে যুক্ত হচ্ছে ডুয়েল সিম সুবিধা!

আকাশ আইসিটি ডেস্ক:

আইফোনে ডুয়েল সিম সুবিধা যুক্ত করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

আইফোন টেন এর পর ২০১৮ সালের আইফোন হবে আরও বেশি উন্নত ও সুন্দর ডিজাইনের।

সেই সঙ্গে থাকবে ডুয়েল সিম ব‍্যবহার করার সুবিধা।

অ্যাপল ডুয়েল সিম সুবিধা দিতে আইফোনে ব‍্যবহার করতে পারে ইন্টেলের ৫জি মডেম। গুঞ্জন উঠেছে, অ্যাপল ও ইন্টেল ইতোমধ‍্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

সম্প্রতি তাইওয়ানভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-সি কুয়ো এ তথ্য জানিয়েছেন।

অ্যাপলের পণ‍্য সম্পর্কে তথ‍্য ফাঁসে মিং-সি কুয়োর বিশেষ খ‍্যাতি রয়েছে। স্যামসাং, শাওমি, হুয়াওয়েসহ অন্যান্য ব্র্যান্ডগুলোর অনেক ফোনে ডুয়েল সিম সুবিধা থাকলেও আইফোনে নেই। তাই ভক্তদের অনেক দিনের দাবি অ্যাপল যেন ডুয়েল সিম সুবিধা যুক্ত করে। হয়ত এতদিন পরে ভক্তদের দাবি মানতেই অ্যাপল কাজ শুরু করেছে বলে জানায় মিং-সি কুয়ো।

জানা গেছে, এবছরের মতোই আগামী বছরও তিনটি আইফোন আনতে পারে অ্যাপল।

৬ দশমিক ১ ইঞ্চি মাপের মাঝারি আকারের আইফোনটিতে থাকবে এলসিডি ডিসপ্লে। বাকি দুটি আইফোনের ডিসপ্লে হতে পারে যথাক্রমে ৫ দশমিক ৮ ইঞ্চি ও ৬ দশমিক ৫ ইঞ্চি। এদিকে, বর্তমানে বাজারে এখনো তুঙ্গে রয়েছে আইফোন ১০ এর চাহিদা। কিন্তু খুচরা দোকান, ই-কমার্স সাইট বা অ্যাপল স্টোর কোথাও মজুদ নেই আইফোন ১০।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইফোনে যুক্ত হচ্ছে ডুয়েল সিম সুবিধা!

আপডেট সময় ০৬:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭