ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতে ভালো গুড় চেনার সহজ উপায়

আকাশ নিউজ ডেস্ক:

আসছে শীতকাল। যদিও উত্তর জনপদে ইতোমধ্যেই শীত নেমেছে।

প্রকৃতির নিয়মে শরতের সাদা মেঘের ভেলা উড়িয়ে হেমন্ত এসেছে। তাই দেশব্যাপী সকাল-বিকেল অবশ্য একটু শিরশিরানিও অনুভব করা যাচ্ছে। আর এতেই মিলছে গুড়ের আগমন বার্তা। খেজুর গাছে শুরু হয়ে গেছে রসের হাড়ি বাঁধা। এই রসই রূপান্তরিত হবে পরিশুদ্ধ গুড়ে। কিন্তু তা কতটা আপনার কাছে এসে পৌঁছবে? পৌঁছলেও বা চিনবেন কেমন করে?

১) গুড় কেনার সময় তা অবশ্যই চেখে দেখতে হবে। যদি তাতে একটু নোনতা স্বাদ পাওয়া যায় তাহলেই বুঝা যাবে অন্য কিছু মেশানো রয়েছে তাতে। আর এমন গুড় যত পুরনো হবে তাতে নুনের মাত্রা তত বেশি হবে।

২) যদি গুড়ের স্বাদ একটু তেতো হয় তাহলে বুঝবেন সেই গুড় বেশি ফোটানো হয়েছে।

আর তাতে অন্য শর্করা মেশানো হয়েছে।

৩) গুড় কেনার সময় খেয়াল করবেন তার কিছু অংশ স্ফটিকের মতো কিনা। যদি গুড়ে স্ফটিকের মতো অংশ থাকে তাহলেই বুঝতে হবে তা বাড়তি মিষ্টি করার জন্য অন্যকিছু মেশানো হয়েছে।

৪) গুড় কেনার সময় তার রং অবশ্যই দেখে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে দর্শনেই গুণ বিচার করা যায়। শুদ্ধ গুড়ের রং গাঢ় বাদামি হয়ে থাকে। হলদেটে গুড় দেখলেই বুঝবেন তাতে রাসায়নিক মেশানো হয়েছে।

৫) গুড়ের ডেলাটি একটু টিপে দেখে নেবেন। গুড় যত শক্ত হবে, ততই ভালো। শক্ত গুড়ে অন্যান্য সামগ্রী মেশানোর সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।

শীতে মুখ মিষ্টি করার অনেক উপায় রয়েছে এ কথা সত্য। তবে এ কথাও সত্য যে বাঙালির কাছে গুড়ের কোনো বিকল্প নেই। বিশেষ করে গরম ধোঁয়া ওঠা পিঠের সঙ্গে। তাই বেছে খান। আর সেরাটা পান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শীতে ভালো গুড় চেনার সহজ উপায়

আপডেট সময় ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭