ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

মুক্তিযুদ্ধের নাটক ‘বিজয়’

আকাশ বিনোদন ডেস্ক:

মুক্তিযুদ্ধের নয় মাসে হানাদার বাহিনীর হাতে এমন অনেকে আটক হয়েছিলেন পরবর্তীকালে যাদের আর খুঁজে পাওয়া যায়নি। যুদ্ধে তারা যে শহীদ হয়েছেন তাও নিশ্চিতভাবে জানা যায়নি। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন এসব হারিয়ে যাওয়া মানুষদের প্রিয়জনরা আশায় ছিলেন হয়তো কোনোদিন ফিরে আসবেন কারও বাবা, সন্তান, স্বামী, ভাই। বিজয় তেমনি এক মুক্তিযোদ্ধার গল্প।
পাকবাহিনীর অত্যাচারে গুরুতর আহত হয়ে তিনি তার স্মৃতিশক্তি হারিয়েছিলে। এক দুর্ঘটনায় সুস্থ হয়ে ৩০ বছর পর দেখেন বাংলাদেশকে। কিন্তু ততোদিনে সমাজ, পরিবার, পরিজনের কাছে তিনি একজন শহীদ। বদলে গেছে সবকিছু। কেমন দেখছেন এই মুক্তিযোদ্ধা তার স্বপ্নের দেশটিকে! এমনই গল্প নিয়ে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে সাঈদ তারেকের রচনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ধারাবাহিক নাটক ‘বিজয়’।
নাটকটি সপ্তাহের রবি ও সোমবার রাত ১১টায় প্রচার হচ্ছে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, শাহরিয়ার নাজিম জয়, চাঁদনী, জ্যোতিকা জ্যোতি, তানিয়া হোসাইন, আহসান হাবিব নাসিম, লুত্ফর রহমান জর্জ, শামস সুমন, সায়কা আহমেদ, নূপুর, সুষমা সরকার, শিরিন শীলা, সুলতান সেলিম, নাহার, আবুল কালাম আজাদ, বিমল ব্যানার্জী, টুটুল চৌধুরী, নজরুল শাহীন প্রমুখ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

মুক্তিযুদ্ধের নাটক ‘বিজয়’

আপডেট সময় ০৪:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭