ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ফের টিভি সিরিজে অভিনয়ের ইচ্ছা শাহরুখ খানের

আকাশ বিনোদন ডেস্ক:

২০১৬ সালে পৃথিবীর জনপ্রিয়তম ওয়েব এন্টারটেইনমেন্ট সংস্থা নেটফ্লিক্স চুক্তিবদ্ধ হয় বলিউডের বাদশা শাহরুখ খানের সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে। একটি আট পর্বের টিভি সিরিজ করার পরিকল্পনাও করা হয়।

আর সেই টিভি সিরিজেই সক্রিয় ভূমিকা নিতে চলেছেন শাহরুখ খান।

নেটফ্লিক্স অবশ্য জানিয়েছে, সিরিজে অভিনয় করছেন না শাহরুখ। কিন্ত গোপন সূত্রে খবর , নেটফ্লিক্সের সেই সিরিজে সামান্য অভিনয়েরও ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ খান। নতুন সেই ওয়েব সিরিজের নাম Bard of Blood। সিরিজের গল্পটি লিখেছেন বিলাল সিদ্দিকি।

জানা গেছে, সিরিজের কেন্দ্রীয় চরিত্রটি পেশায় অধ্যাপক, যিনি উত্তর ভারতের পাহাড়ি এলাকার বাসিন্দা। একসময়ে তাকেই ফিরে আসতে হয় তার দেশ ও তার পরিবারকে বাঁচাতে। সেই যাত্রার বিষয়টি উঠে আসতে চলেছে এই ছবিতে। ছবির চরিত্রগুলি হিন্দি, ইংরাজি ও উর্দু ভাষায় কথা বলবেন।

শ্যুটিং করা হবে ভারত ও উপমহাদেশের একাধিক অংশে। তবে যারা, একাধিক ওয়েব প্রযোজনা সংস্থার নিয়মিত দর্শক, শাহরুখের সংস্থা প্রযোজিত এই সিরিজ নিঃসন্দেহে তাদের কাছে আগ্রহের বিষয় হয়ে উঠবে একথা বলাই যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী

ফের টিভি সিরিজে অভিনয়ের ইচ্ছা শাহরুখ খানের

আপডেট সময় ০৩:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭