ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জানি না কতখানি ওজন কমাতে পারব : শাবনূর

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে।

যদিও ‘পাগল মানুষ’ নামের একটি ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে। মাঝে বিরতি দিয়ে আবারও চলচ্চিত্রে সরব হতে চলেছেন নায়িকা শাবনূর। এমন খবরে তার ভক্তরা বেশ উৎফুল্ল। কিন্তু অনেক দিন বড় পর্দা থেকে দূরে থাকা এ অভিনেত্রী বেশ মুটিয়ে গেছেন। তবে ভক্তদের নিরাশ করবেন শাবনূর। নিজেকে ফিট বানিয়েই চলচ্চিত্রে ফিরে আসতে চান তিনি।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেত্রী শাবনূর জানিয়েছেন, জানি না কতখানি ওজন কমাতে পারব। তবে অনেকদিন ধরেই চেষ্টা করছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের খাদ্যতালিকা প্রস্তুত করেছি।

নিয়ম মেনে সকালে সবজি, কোনো দিন স্যুপ, দুপুরে এক টুকরো মাছ বা মুরগি, সঙ্গে ফলমূল-এই তো আমার খাবারের তালিকা। আপাতত ভাত-রুটি থেকে দূরে আছি।

খুব শিগগিরই শুটিংয়ে ফেরার আভাস দিয়ে শাবনূর বলেন, আরও আগেই ফেরার কথা ছিল। কিন্তু শুটিংয়ের জন্য নিজেকে এর মধ্যে প্রস্তুত করতে পারেননি। তবে এ মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। সেভাবেই পরিচালকের সঙ্গে বসে শিডিউল সাজিয়েছেন।

এদিকে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় নতুন ছবির জন্য গানও গেয়েছেন শাবনূর। পরিচালকের অনুরোধে গানটি গেয়েছেন জানিয়ে নায়িকা বলেন, ছবিতে তার চরিত্রের নাম অর্পিতা। একটি কলেজের সংগীত বিভাগের শিক্ষক চরিত্রে অভিনয় করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জানি না কতখানি ওজন কমাতে পারব : শাবনূর

আপডেট সময় ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭