ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ হেরে যাবে: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি`র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আ’লীগ কখনো ক্ষমতায় আসতে পারবে না। তারা হেরে যাবে। সেটা ভালো করে জানে বলেই একক ভাবে নির্বাচনের জন্য নতুন করে বিভিন্ন ফন্দি চালাচ্ছে আ’লীগ।

রোববার দুপুরে লালমনিরহাটের বুড়িরবাজার খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সামাজিক অপরাধমুক্ত আলোকিত লালমনিরহাট আন্দোলনের সাইকেল র‌্যালী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার গনতন্ত্রকে হরন করেছে। আমাদেরকে আন্দোলন করে জনগনের ভোটাধিকার উদ্ধার করতে হবে। আমরা বলছি নির্বাচনকালীন নিরপেক্ষক ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন করতে। আর আমরা আশা করছি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে।

জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপি`র কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপি`র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক প্রমুখ।

এদিকে, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিকেল ৩টায় শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন বিএনপি`র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ হেরে যাবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭