ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ন্যাশনাল ক্যাম্পেইন স্ট্রাটেজি নিয়ে ৩৫ সংসদ সদস্যের ওয়ার্কশপ

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৫ জন সংসদ সদস্যকে নিয়ে `ন্যাশনাল ক্যাম্পেইন স্ট্রাটেজি` শীর্ষক ধারাবাহিক ওয়ার্কশপের প্রথমটি আয়োজন করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। এই ওয়ার্কশপের মূল লক্ষ্য ছিলো ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে জাতীয় পর্যায়ের একটি ক্যাম্পেইনের জন্য সংসদ সদস্যদের প্রস্তুত করে তোলা।

তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং মাঠ পর্যায়ে গবেষণার জন্য ফোকাস গ্রুপ ডিসকাশন ও জনমত জরিপের বিষয়ে ওয়ার্কশপে আলোচনা করা হয়। ওয়ার্কশপে মোডারেটর হিসেবে ছিলেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরআই-এর কার্যনির্বাহী পরিচালক সাব্বির বিন শামস।

সিআরআই-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যানালিস্ট ব্যারিস্টার শাহ আলী ফরহাদ `কনসিডারিং পাবলিক অপিনিয়ন: অ্যান অ্যানালাইসিস অব ট্রেন্ড মিডিয়া কভারেজ অ্যান্ড পাবলিক অপিনিয়ন পোলস` শীর্ষক একটি প্রেজেন্টেশন প্রদান করেন। এ সময় উপস্থিত বেশ কয়েকজন সংসদ সদস্য আসন্ন নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে দলের করণীয় বিভিন্ন দিক সম্পর্কে পরামর্শ দেন।

আগামী মাসগুলোতে সিআরআই-এর পক্ষ থেকে এমন আরো বেশি কিছু ওয়ার্কশপের আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ন্যাশনাল ক্যাম্পেইন স্ট্রাটেজি নিয়ে ৩৫ সংসদ সদস্যের ওয়ার্কশপ

আপডেট সময় ১১:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭