ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানবন্দরে দেখা হলো, কথা হলো কাদের-ফখরুলের

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দেখা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেখানে দু’জনের মধ্যে কথাও হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের দেখা হয়। তখন তারা দু’জনই ঢাকা ফিরছিলেন।

ভিআইপি লাউঞ্জে উপস্থিত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা জানান, ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল প্রথমে কুশল বিনিময় করেন। এরপর ওবায়দুল কাদের কর্মসূচি বাতিল করার কারণ জানতে চান মির্জা ফখরুলের কাছে। জবাবে বিএনপি মহাসচিব বলেন, জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে কর্মসূচি বাতি বাতিল করতে হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সৈয়দপুর থেকে ঢাকা ফেরার পথে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন ওবায়দুল কাদের। পাশেই মির্জা ফখরুল আছেন এমন খবর জেনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ওবায়দুল কাদের। ফখরুলের শরীর-স্বাস্থ্যের খবর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকায় বিমানবন্দরে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি আসছেন না। একসঙ্গে এলে ভালো হত, কথা বলা যেত।

এর জবাবে মির্জা ফখরুল বলেন, আসলে জরুরি কাজে ফ্লাইট ক্যানসেল করতে হয়েছে। পরে কাদের বলেন, যেহেতু আমরা রাজনীতি করি, আলাপ–আলোচনার পথ খোলা রাখাই ভালো। কথা হওয়াও দরকার।

দুই নেতার কথা বলার সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ইউএস বাংলার ফ্লাইটে ওবায়দুল কাদের এবং কিছুক্ষণ পর নভোএয়ারের ফ্লাইটে মির্জা ফখরুল ঢাকায় ফেরেন।

রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা-ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রোববার সকালে ওবায়দুল কাদের ঘটনাস্থলে গেলেও সফর স্থগিত করেন মির্জা ফখরুল।

পরে দলীয় কর্মসূচিতে ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশে বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি লালমনিরহাটে দলীয় প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রাম শেষে লালমনিরহাট থেকে ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে ওবায়দুল কাদেরের সঙ্গে মির্জা ফখরুলের দেখা ও কথা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিমানবন্দরে দেখা হলো, কথা হলো কাদের-ফখরুলের

আপডেট সময় ১০:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭