ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না : শাকিব

আকাশ বিনোদন ডেস্ক:

ছেলে আব্রাম খান জয়কে তালাবন্দী করে অপু বিশ্বাস চিকিৎসার জন্য বিদেশে চলে গেছেন। এটা তার স্বামী ঢালিউড অভিনেতা শাকিব খানের বক্তব্য।

কিন্তু অপু বিশ্বাস তা মানতে রাজি নন। জানান, একটা চাবি তার কাছে আছে। কিন্তু তিনি তালা মেরে আসেননি। তালা ভেতর থেকেই লাগানো হয়েছে।

‘ছেলে জয়কে তালাবন্দী’ ইস্যুতে অপু-শাকিবের পারস্পরিক মতবিরোধ ফের প্রকাশ্যে এসেছে। এ নিয়ে কলকাতা থেকে দেশের একাধিক সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছেন অপু। এসব বক্তব্যে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তালা দেখে শাকিব কেন ফোন দেননি এ নিয়ে প্রশ্ন তুলেছেন অপু।

কিন্তু শাকিব বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না।

শাকিব বলেন, এমন কি অসুস্থ হলো যে তার বাংলাদেশে চিকিৎসা নেই?  কিছু হলে তো বাচ্চার কথা সবসময়ই বলে অপু। আমার কথা হচ্ছে, বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না?

থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শ্যুটিং থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন শাকিব। ছেলে তালাবন্দী শুনে ছুটি যান অপুর নিকেতনের বাসায়। কিন্তু তালা লাগিয়ে রাখার কারণে তিনি ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। এসময় শাকিবের সঙ্গে সাংবাদিক-পুলিশ ছিল। কিন্তু সাংবাদিক-পুলিশ নিয়ে শাকিবের ছেলে দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন আছে স্ত্রী অপুর। তার বক্তব্য, কোনো বাবা সাংবাদিক-পুলিশ নিয়ে ছেলে দেখতে যায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাচ্চার জন্য মায়া থাকলে সঙ্গে কেন নিয়ে গেল না : শাকিব

আপডেট সময় ০৪:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭