ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

আ’লীগ জাপার ক্ষতিও চায় না, উপরেও যেতে দেয় না: জিএম কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের বলেছেন, আওয়ামী লীগ যেমন জাপার ক্ষতি চায় না, তেমনি তাদের উপরেও যেতে দেয় না। এমনকি বিএনপিও আমাদের ক্ষতি চায় না, তাদের উপরেও যেতে দেয় না। শনিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা কার্যালয়ে উপজেলা জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা লোভ-লালসার রাজনীতি করি না। নিজেরা আনন্দ-উল্লাস করবো, সেই রাজনীতি আমরা করি না। আর সেই জন্য ক্ষমতায় আসতেও চাই না। আমরা ক্ষমতায় থাকা অবস্থায় যেমন মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান পেয়েছি বর্তমানেও তার থেকে কোন অংশে কম পাচ্ছি না। মানুষ তার অন্তর থেকে এখনো আমাদের ভালোবাসে। আর আমরা দেশের মানুষের জন্যই ক্ষমতায় আসতে চাই।

এছাড়া তিনি আরো বলেন, ১৯৯১ ও ১৯৯৬ সালে এই জেলার ৩টি আসনই আমাদের ছিলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সময় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আমরা সমর্থন দিয়ে ছিলাম। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই এরশাদ সাহেবকে জেলে যেতে হয়। এরপর ১৯৯৬ পরে যে নির্বাচন হয়েছিলো তখন তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিলো। যার জন্য আমি রংপুর থেকে ও লালমনিরহাট-৩ আসনে নির্বাচন করেছিলাম। সে সময় আমরা লালমনিরহাট-১ ও লালমনিরহাট-৩ আসন হারিয়েছিলাম। কারণ তখন আওয়ামী লীগ ১৪ দল নিয়ে নির্বাচন করেছে আর বিএনপি ৪টি দল নিয়ে করেছে এবং একমাত্র আমরা করেছিলোম একক ভাবে।

উপজেলা জাপার সদস্য সচিব মিজানুর রহমান মিলনের আয়োজনে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহসভাপতি আলহাজ্ব এমজি মোস্তফা ও এস. কে খাজা মঈনউদ্দিন, যুগ্ম-সম্পাদক রোকন উদ্দিন বাবুল, রংপুর-৪ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলসহ পাটগ্রাম-হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যালিকাকে অপহরণের অভিযোগে কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর মামলা

আ’লীগ জাপার ক্ষতিও চায় না, উপরেও যেতে দেয় না: জিএম কাদের

আপডেট সময় ০৪:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭