ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

রোহিঙ্গা ও বাংলাদেশীদের পাচার-হত্যা : থাই জেনারেল দোষী সাব্যস্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশীদের ব্যাপক হারে ক্রীতদাস হিসেবে পাচার, গুমখুন ও ধর্ষণের অভিযোগ কেঁপে গিয়েছিল দুনিয়া৷ চাঞ্চল্যকর সেই মানব পাচার মামলায় থাইল্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপ্যানসহ ৪০ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷ পাশাপাশি মিয়ানমার এবং বাংলাদেশের কয়েকজন নাগরিককেও দোষী সাব্যস্ত করেছে থাই আদালত৷

ঘটনায় আলোড়িত থাইল্যান্ড৷ বিবিসি এবং আল জাজিরার খবরে বলা হয়েছে, এটি দেশটির ইতিহাসে বৃহত্তম মানব পাচারবিষয়ক মামলা। নিহত শতাধিক মানুষের বেশিরভাগ বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম৷ রোজগারের তাগিদে তারা দালালদের মাধ্যমে দুর্গম পথে ভিনদেশে পাড়ি দিয়েছিলেন৷

২০১৫ সালে থাইল্যান্ডের সমুদ্র তীরবর্তী জঙ্গলে হাজারের বেশি অপহৃতকে উদ্ধার করা হয়। এরপরই উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য৷ জানা যায়, সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছিল মানব পাচার৷ তদন্তে উঠে আসে, থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তবর্তী দুর্গম বনাঞ্চল এলাকায় সারি সারি লাশ চাপা দেয়া গণকবর৷ চমকে গিয়েছিল আন্তর্জাতিক মহল৷ ভিনদেশে পাড়ি দেয়ার সময় মুমূর্ষু ও দুর্বলদের খুন করে কবর দেয়া হয়েছিল থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত এলাকায়৷ পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক কঙ্কাল পাচারের বিষয়টি৷

আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার চাপে পড়ে থাইল্যান্ড সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে৷ চালানো হয় সাঁড়াশি অভিযান৷ সেই অভিযানে আরো গণকবর মিলেছিল৷ অভিযান শেষে উঠে আসে মানব পাচারের সঙ্গে জড়িত সরকারের উচ্চপদস্থ কর্তা ও সেনা অফিসারদের জড়িত থাকার বিষয়টি৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন

রোহিঙ্গা ও বাংলাদেশীদের পাচার-হত্যা : থাই জেনারেল দোষী সাব্যস্ত

আপডেট সময় ১১:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭