ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগ নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৫ জানুয়ারির মতো এদেশে আর কোনো ভোটারবিহীন নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। এ জন্য আবারও ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবার তাদের সে বাসনা পূরণ হতে দেবে না।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে খুলনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে ভোট আগের রাত ৩টার মধ্যেই শেষ হয়ে যাবে। ক্ষমতাসীনরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছে।

গত ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সরাসরি সম্প্রচার সরকারের হুকুমে বাধাগ্রস্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিদেশে বসে তারেক রহমান দেশ সম্পর্কে মুখ খুলুক এটাও সরকার চায় না। কারণ তারেক রহমান ইতিহাস নির্ভর সত্যকে তুলে ধরলে তাদের বহু অপকর্ম ফাঁস হয়ে যায়। সভায় বিশেষ অতিথি ছিলেন- দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু।

এতে বক্তৃতা করেন- সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর, রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, খান আলী মনসুর, শেখ আবদুর রশিদ, চৌধুরী কাওসার আলী, আবু হোসেন বাবু, জিএম কামরুজ্জামান টুকু, মোল্লা মফিজুর রহমান, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও শামীম কবীর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগ নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়: রিজভী

আপডেট সময় ০৯:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭