ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাদ পড়লেন জেসিয়া, দেশে ফিরছেন রোববার

আকাশ বিনোদন ডেস্ক:

মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ থেকে অংশ নেয়া ‌‌‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। এর আগে তিনি ‘গ্রুপ সিক্স’ থেকে বিজয়ী হয়ে বর্তমানে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন।

২০ সেমি-ফাইনালিস্টকে নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন জেসিয়া।

‌‌‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, বিশ্বের ১২০টি দেশের মধ্যে জেসিয়া ইসলাম সেরা চল্লিশে ছিলেন। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের অবস্থান ইতিবাচক বলে মনে করি। তিনি বলেন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিরাপত্তার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগীরা নিজের বাড়ির মতো সেখানে নিরাপদ পরিবেশে থাকতে পেরেছেন। আগামীতে বাংলাদেশি মেয়েদের এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ সৃষ্টি করবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ব্রাজিল, কুক আইল্যান্ড, ইংল্যান্ড, ফিজি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, রাশিয়া, স্লোভাকিয়া ও সাউথ আফ্রিকার প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে মিস ওয়ার্ল্ড-২০১৭ নির্বাচিত করবেন বিচারকরা।

প্রসঙ্গত, গেল ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানারআপ হয়েছিলেন জেসিয়া ইসলাম। পরে অভিযোগ ওঠে, বিচারকদের রায়ে নয়, আয়োজকদের ঘোষণায় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জান্নাতুল নাঈম ওরফে এভ্রিল। পরে তার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপনের অভিযোগও ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় জান্নাতুল নাঈমকে দেয়া সেই খেতাব বাতিল করা হয়। সেই মুকুট এখন জেসিয়া ইসলামের মাথায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাদ পড়লেন জেসিয়া, দেশে ফিরছেন রোববার

আপডেট সময় ০৩:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭