ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একজনের মাথা খুলে লাগানো হলো আরেক দেহে

আকাশ আইসিটি ডেস্ক:

অনেকদিন ধরেই একজনের মাথা অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব বলে জানিয়ে আসছিলেন চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক কানাভেরো। কিন্তু এ ব্যাপার নিয়ে কোন রকম পরীক্ষা করতে পারছিলেন না তিনি। কারণ সরকার থেকে তাকে কোন অনুমতি দেয়া হচ্ছিল না।

তবে শুক্রবার অস্ট্রিয়ার ভিয়েনায় একটি সংবাদ সম্মেলন করে এই বিজ্ঞানী জানিয়েছেন, চীনের এক গবেষণাগারে সফল ভাবে প্রতিস্থাপিত হয়েছে মানুষের মাথা। একজনের মাথায় অন্য এক জনের মাথা বসিয়ে মেরুদণ্ড, স্নায়ু এবং ব্লাড ভেসেলগুলি সফল ভাবে জুড়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে এই পরীক্ষামূলক প্রতিস্থাপন জীবিতদের শরীর ব্যবহার করে হয়নি। এরপরে সেই ধাপের দিকেই তিনি এগোচ্ছেন বলে কানাভেরো জানিয়েছেন।

খুব শিগগিরই কোনও ব্রেন ডেথ হওয়া ব্যক্তির শরীরে অন্য ব্যক্তির মাথা বসিয়ে প্রমাণ করে দেওয়া হবে, মানুষের মাথা প্রতিস্থাপনও সম্ভব। জানিয়েছেন কানাভেরো। চীনের হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটিতে এই পরীক্ষামূলক প্রতিস্থাপন হয়েছে বলে খবর। এই অস্ত্রোপচারে ১৮ ঘণ্টা সময় লেগেছে বলে জানানো হয়েছে। চীনা চিকিৎসক রেন শিওয়াপিং এই প্রতিস্থাপন প্রক্রিয়ায় সের্গিও কানাভেরোর সঙ্গী হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একজনের মাথা খুলে লাগানো হলো আরেক দেহে

আপডেট সময় ০২:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭