ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে : শাকিব

আকাশ বিনোদন ডেস্ক:

একমাত্র ছেলে আব্রামকে দেশে রেখে চিকিৎসার জন্য একা কলকাতায় পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস। যাওয়ার সময় ঘরের বাইরে তালা দিয়ে যান তিনি।

অপুর স্বামী শাকিব খান নিজেই এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার শ্যুটিং শেষে ব্যাংকক থেকে ফিরে এ ঘটনা শুনতে পান তিনি। ছুটে চলে যান স্ত্রী অপুর নিকেতনের বাসায়। ঘরে বাইরে তালা থাকায় ছেলেকে না দেখতে পেয়ে বেশ বিমর্ষ হয়ে পড়েন।

বিষয়টা যেন এখনো অবিশ্বাস্য লাগছে তার কাছে। সংবাদমাধ্যমে শাকিব বলেন, এটা কীভাবে সম্ভব? মাত্র এক বছরের একটি  বাচ্চা ছেলেকে কাজের মেয়ের জিম্মায় বাইরে থেকে তালা লাগিয়ে কোনো মা কীভাবে দেশের বাইরে চলে যেতে পারে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এটা আমি মানতে পারছি না। আমার ছেলের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এর দায় নেবে কে?

শাকিব বলেন, সে আমার ছেলেকে আমার বাবা মায়ের কাছে রেখে যেতে পারতো, নতুবা সঙ্গে নিয়ে যেত। সে এর কোনোটাই না করে আমার ছেলেকে কাজের মেয়ের জিম্মায় রেখে বিদেশ চলে গেল! অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে।

ছেলের প্রতি মায়া দরদ থাকলে কাজের মেয়ের জিম্মায় রেখে কখনো বিদেশে যেতে  পারে না।   তাও আবার  ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে!

বাংলাদেশ প্রতিদিনকে অপুর স্বামী শাকিব খান বলেন, যেহেতু তালাবন্ধ করে গেছেন অপু, সেহেতু এখানকার হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। চেষ্টা করেছিলাম তালা ভাঙ্গার। কিন্তু সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তা আর করা হয়নি। আপাতত জয় এখন শেলীর (অপুর সহকারী) কাছেই আছে।

অন্যদিকে, গণমাধ্যমকে অপু বলেন, আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দিয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন। এটা দোষের কি!

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন অপু। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল সকালে কলকাতায় চলে যান তিনি। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশ্যই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে : শাকিব

আপডেট সময় ১১:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭