ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নতুন পৃথিবীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা!

আকাশ আইসিটি ডেস্ক:

নতুন এক পৃথিবীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। যেখানে সম্ভাব্য প্রাণের সন্ধান থাকা আরেকটি গ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর মত আকারের ওই গ্রহটি মাত্র ১১ আলোকবর্ষ দূরে অবস্থিত। সেখানকার তাপমাত্রা `কোমল` এবং ওই গ্রহ যে তারার চারদিকে প্রদক্ষিণ করছে, তাও `ধীরস্থির`।

বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর মতো ভর থাকা ওই গ্রহের তাপমাত্রা স্বাভাবিক। তার পৃষ্ঠেক তাপমাত্রা অনেকটাই পৃথিবীর তাপমাত্রার কাছাকাছি। বিজ্ঞানীরা ওই গ্রহের নাম দিয়েছেন `রস ১২৮বি`। একটি লাল ক্ষুদ্র তারা `রস ১২৮`এর চারপাশে প্রদক্ষিণ করা ওই এক্সো-প্ল্যানেটের খোঁজ পেয়েছেন চিলির লা সিলা অবজার্ভেটরি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার (হার্পস)-এর বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলেন, রেড ডোয়ারফ তারাগুলো হল বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ঠান্ডা, ফিকে ও সাধারণ তারা। ফলত, এই তারাগুলোর চারপাশে প্রদক্ষিণ করা গ্রহে প্রাণের সন্ধান মেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বর্তমানে ১১ আলোকবর্ষ দূরে থাকলেও, `রস ১২৮` ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। – এবিপি আনন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন আয়োজন

নতুন পৃথিবীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা!

আপডেট সময় ১১:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭