ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাজা হলেও খালেদার নির্বাচন বয়কটের সুযোগ নেই: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বলেছেন, ‘যেকোনো মামলায় কেউ দোষী প্রমাণিত হলে তার সাজা হবেই। তেমনি খালেদা জিয়ার সাজা হলে নির্বাচন বয়কট করার সুযোগ নেই।’

শুক্রবার সকালে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ২৩ লাখ ব্যয়ে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনকালে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন তা আদালতে খুব শিগগির প্রমাণিত হবে।’

মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা করবে। আর সেই সময়ে নির্বাচনে সহয়তাকারী হিসেবে শেখ হাসিনার সরকার থাকবে।’

রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন শাজাহান খান। বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই তাদের ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার।’ তিনি বলেন, ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিয়ারমারের রাখাইনে ‘জাতিগত নিধন’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ। ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে। তাই সব পরিস্থিতি মোকাবেলার করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওয়ায়দুর রহমান কালু খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাজা হলেও খালেদার নির্বাচন বয়কটের সুযোগ নেই: শাজাহান খান

আপডেট সময় ০২:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭