ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর, আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতাল (প্রাইভেট লি:) এর অপারেশন থিয়েটারে ফাতেমা বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে। ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গেছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করে বলেও অভিযোগ করেন রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ভাই।

নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, ফাতেমা জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতালে ভর্তি হন। পরে ডাক্তার কাজী ফয়েজা আক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন ডাক্তার। এসময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়।

এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এর আগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ ৪ জনকে আটক করে থানায় হেফাজতে নিয়ে আসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর, আটক ৪

আপডেট সময় ০৪:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭