ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ: সংসদে আমির হামজা হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

সেনাদের জন্যে বায়োনিক অঙ্গ

আকাশ আইসিটি ডেস্ক:

এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছেন মার্কিন সেনাবাহিনীর বিবর্তনে। তাদের সেনারা খুব শিগগিরই পাবে বায়োনিক হাত কিংবা পা। সায়েন্স ফিকশন ছবিতে এসব জিনিসপত্র প্রায়ই দেখানো হয়। কিন্তু তা বাস্তবে বানানো বিজ্ঞানীদের এতদিনের টেনশনই হয়ে ছিল। কিন্তু এবার সেই স্বপ্ন পূরণ করতে চলেছে বিজ্ঞান। বিশেষ করে যে সেনারা যুদ্ধে অঙ্গ হারিয়েছেন তাদের মিলবে এইসব বায়োনিক কিংবা রোবোটির অঙ্গ।

মূলত ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধে বহু মার্কন সেনা অঙ্গ খুইয়েছেন। কারো হাত বা কারো পা নেই। এই ক্ষতি যতটুকু সম্ভব পুষিয়ে দিতে জুড়ে দেওয়া হবে বায়োনিক প্রযুক্তি। এখন পর্যন্ত অবশ্য কেবল বায়োনিক হাত নিয়েই কাজ করছেন বিজ্ঞানীরা। এই কৃত্রিম অঙ্গের গুণগত মান বলার অপেক্ষা রাখে না। যে নারী বা পুরুষ সেনারা জীবনের মায়া ত্যাগ করে দেশের সেবায় অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের জন্যে এ কাজ করছে বিজ্ঞান।

আমেরিকার ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) ক্ষতির শিকার সেনাদের অঙ্গ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। গত ১০ বছর ধরে গবেষণা করছে তারা। এমনিতেই মার্কিন সেনাবাহিনীর আধুনিকায়নে দারুণ সব গবেষণা এবং আবিষ্কার করে চলেছে ডারপা। এবার বায়োনিক অঙ্গের গবেষণা এক যুগান্তকারী ঘটনায় পরিণত হবে।

কেবল রোবটের মতো হাত বা পা জুড়ে দেওয়াই মূল উদ্দেশ্য নয়। এটাকে সত্যিকার হাত বা পায়ের মতো ব্যবহারের মতো করা হবে। মস্তিষ্কের নিয়ন্ত্রণে এগুলোকে পরিচালনা করা যাবে- এমন পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে ডারপা। কাজেই বায়োনিক অঙ্গ লাগানোর পর সেনারা আবারো কর্মক্ষেত্রে ফিরে এসে আগের মতোই কাজ করতে পারবেন।

ইতিমধ্যে আশার আলো জ্বেলে দিয়েছে ‘লুক (এলইউকেই বা লাইফ আন্ডার কাইনেটিক এভ্যুলেশন)। মোবিয়াস বায়োনিকস এর মাধ্যমে এই অঙ্গ পাওয়া যাবে। এগুলো কেবল অঙ্গই নয়। আরো অনেক বেশি কাজ করতে সক্ষম হবে। অঙ্গের পেশির নড়াচড়ার সঙ্গে বায়োনিক যন্ত্রের নড়াচড়ার সামঞ্জস্য থাকতে হবে। এগুলো আরো শক্তিশালী এবং আরো বেশি কর্মক্ষম হবে তো বটেই।

নয় এগারোর পর থেকে আমেরিকার ১৬ শোর বেশি সংখ্যক সেনা সদস্য হাত, পা অথবা উভয়ই হারিয়েছেন। তাদের এই ক্ষতি এবার অনেকটা পুষিয়ে দেওয়া যাবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। তারই ফলশ্রুতিতে সৃষ্টি হতে চলেছে নতুন এক অধ্যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

সেনাদের জন্যে বায়োনিক অঙ্গ

আপডেট সময় ০৪:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭