ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ: সংসদে আমির হামজা হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

আব্বাসের আবেদন হাইকোর্টে খারিজ

অাকাশ জাতীয় ডেস্ক:

সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা দুর্নীতির মামলায় চার্জ পুনর্গঠন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানী করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আজ আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, মামলাটিতে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। এ অবস্থায় চার্জ পুনর্গঠন চেয়ে মির্জা আব্বাস বিচারিক আদালতে আবেদন করেন। শুনানী শেষে আজ সেটি খারিজ করে দেওয়া হয়।

২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় প্রায় ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৩২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন এবং তিন কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

২০০৮ সালের ১৪ মে এ মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়। এরপর ২০১০ সালের ১৩ অক্টোবর মামলাটি বাতিল করে দেয় হাইকোর্ট। পরে দুদক আপিল করলে ২০১৫ সালের ৩১ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দেয়। ওই আদেশের পর বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

আব্বাসের আবেদন হাইকোর্টে খারিজ

আপডেট সময় ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭