ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই নায়িকাকে অপহরণ করতে চেয়েছিলেন শোয়েব আখতার

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের নায়িকা সোনালি বেন্দ্রেকে অপহরণ করতে চেয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। সম্প্রতি নিজের জীবনী নিয়ে কথা উঠলে পাকিস্তানের একটি বেসরকারি রেডিও অনুষ্ঠানে এমন কথা জানিয়েছেন এই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

সেই অনুষ্ঠানে শোয়েব আখতার তার সঙ্গে সোনালির প্রেম নিয়েও কথা বলেছেন। শোয়েবের ভাষ্য, ভেবেছিলাম ওকে (সোনালী বেন্দ্রে) না পেলে আমার কিছুই থাকবে না। ওকে অপহরণের কথাও চিন্তা করেছিলাম।

২০০৪ সালে ভারত-পাকিস্তান সফরের সময়ে শোয়েব আখতারের সঙ্গে পরিচয় হয় সোনালির।সোনালিকে দেখেই শোয়েবের হৃদয়ে ঝড় উঠেছিল। তারপর পরিচয় থেকে হয়েছিল মন আদান-প্রদান। সব ঠিকঠাক চললে পাকিস্তানী বধূ হয়ে যেতেন সোনালি। কিন্তু শোয়েব-সোনালির প্রেমের খবর চারদিকে ছড়িয়ে পড়লে ভেঙে যার তাদের সম্পর্ক।

সোনালি বেন্দ্রে তার ক্যারিয়ারে পঞ্চাশটির মত হিন্দি ছবিতে অভিনয় করেছেন। শুধু হিন্দি নয়, তিনি অভিনয় করেছেন তামিল, তেলুগু, মারাঠি এবং কন্নড় ছবিতেও। এছাড়া তিনি ইন্ডিয়ান আইডল মৌসুম চার এবং ইন্ডিয়াস গট টেলেন্ট প্রতিযোগীতার চারজন বিচারকের মধ্যে একজন। ২০১৪ সালে ব্যবসায়ী গোল্ডি বহলকে বিয়ে করেছিলেন সোনালি।

শোয়েব আখতার পাকিস্তানের সাবেক ডানহাতি ফাস্ট বোলার। যাকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার মনে করা হয়। তিনি দ্রুত গতির বল ডেলিভারির জন্য অফিসিয়ালি বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২০১১ সালে তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এরপর ২০১৪ সালে শোয়েব বিয়ে করেন রুবাব খানকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এই নায়িকাকে অপহরণ করতে চেয়েছিলেন শোয়েব আখতার

আপডেট সময় ১২:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭