ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষের প্রস্রাবের ব্যাংক হচ্ছে ভারতে: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মানুষের প্রস্রাবের বিভিন্ন উপকারের দিক উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি দেশে একটি প্রস্রাবের ব্যাংক গড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এই ব্যাংক গড়া হলে সেখানে এই মূত্র থেকে তৈরি করা যাবে ইউরিয়া সার; যা ফসল উৎপাদনে সহায়ক হবে। সারের সমস্যা মিটবে।

গড়কড়ি গতকাল মঙ্গলবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মানুষের প্রস্রাবে প্রচুর নাইট্রোজেন আছে। কিন্তু এটা নষ্ট হয়। বর্জ্যকে সম্পদে পরিণত করা আমার স্বপ্ন। এই চেষ্টা করার মধ্যে কোনো ক্ষতি নেই বলে আমি মনে করি।’

ভারতীয় মন্ত্রী এ কথাও বলেছেন, এই ব্যাংক গড়ার জন্য সুইডিশ বিজ্ঞানীদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাঁরাই এ ধরনের ব্যাংক করতে সাহায্য করবেন। গড়কড়ি এ কথাও বলেছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নাগপুরের ধাপেওয়াড়া গ্রামের গবেষণাগারে গোটা বিষয়টি নিয়ে পরীক্ষা করা হবে বলেও মন্ত্রী জানিয়েছেন।

মানুষের প্রস্রাব থেকে সার তৈরির এই চেষ্টা আর্থিকভাবে কতটুকু সাশ্রয়ী হবে, তা নিয়ে অবশ্য মন্ত্রী নিশ্চিত নন। তবে তিনি বলেন, গ্রামপর্যায়ে একটি করে কেন্দ্র হবে। সেখানে প্রস্রাব জমা করা হবে। তিনি বলেন, ‘কৃষকেরা ১০ লিটার ক্ষমতার একটি প্লাস্টিকের ক্যানে করে প্রস্রাব সংগ্রহ করবে। সেই সংগৃহীত প্রস্রাব তারা ওই কেন্দ্রে নিয়ে আসবে। এই পরীক্ষা গ্রামেই হবে। কেননা সেখানে শৌচাগার না থাকায় প্রকৃতিতে গিয়ে প্রস্রাব মেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানুষের প্রস্রাবের ব্যাংক হচ্ছে ভারতে: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন

আপডেট সময় ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭