ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

আ’লীগ একশ বছরেও বিএনপির অর্ধেক সমাবেশ করতে পারবে না: কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে যে পরিমাণ লোক হয়েছিল, তা আওয়ামী লীগ আরও একশ’ বছর চেষ্টা করলেও অর্ধেকও পারবে না মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। বুধবার সন্ধ্যায় সখীপুর উপজেলা ডাকবাংলো চত্তরে স্থানীয় কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত ‘ভোট ডাকাতি দিবস’ পালন উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ পণ্ড করতে ঢাকায় যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছিল। আগের রাতে বিএনপির শত শত নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। সমাবেশের খবর সব টেলিভিশনে প্রচার-প্রচারণা বন্ধ করে দেয়া হয়েছিল। এরপরেও বিএনপির সমাবেশে যে পরিমাণ লোক হয়েছিল তা আওয়ামী লীগ ১০০ বছরে অর্ধেকও পারবে না।

নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে নির্বাচন কমিশনার নির্বোধের প্রমাণ দিয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আবার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো এ দেশে নির্বাচন হলে শেখ হাসিনাকে সবাই মহিলা স্বৈরাচারী শাসক বলবে, কিন্তু আমি তা হতে দেব না। আমি আওয়ামী লীগের রাজনীতি করি না, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। যে রাজনীতি করলে শেখ হাসিনার বদনাম হয় আমি সে রাজনীতিও করি না।

সমাবেশে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা , উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রিয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন-নবী-সোহেল প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অনুষ্ঠিত উপ নির্বাচনে আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হওয়ার প্রতিবাদে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিবছর এ দিনটি ভোট ডাকাতি দিবস হিসেবে পালন করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

আ’লীগ একশ বছরেও বিএনপির অর্ধেক সমাবেশ করতে পারবে না: কাদের সিদ্দিকী

আপডেট সময় ১০:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭