ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নার্ভাস’ ক্যাটরিনা, দোষ শ্রীদেবীর!

আকাশ বিনোদন ডেস্ক:

ক্যাটরিনা কাইফ। নিজের নাচ নিয়ে বলিউডে এতদিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন।

  কিন্তু এবার সেই ক্যাটরিনাই নার্ভাস হয়ে গেলেন ডান্স ফ্লোরে। আর দোষটা চাপালেন আরেক বলিউড কাপাঁনো নায়িকা শ্রীদেবীর ওপর!

নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যদি শ্রীদেবী আপনাকে নাচের সময় দেখেন, তাহলে আপনাকে এমন নার্ভাস দেখানোরই কথা…। ’ আসলে বলিউডে শ্রীদেবীর মতো নাচের দক্ষতা খুব কম অভিনেত্রীরই রয়েছে।

সর্বকালের সেরা অভিনেত্রী এবং নৃত্যশিল্পীদের তালিকায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন শ্রীদেবী। সম্প্রতি ক্যাটরিনাও তাঁর নাচে নজর কেড়েছেন দর্শকদের।   আর ক্যাটরিনাও যে শ্রী’র নাচের ফ্যান তা আর বুঝার বাকি নেই।

‘টাইগার জিন্দা হ্যায়’র অভিনেত্রী মঙ্গলবার একটি ডান্স স্টুডিওতে প্র্যাকটিস করছিলেন। সেই ফ্লোরেই এক দিকের দেওয়াল জুড়ে রয়েছে শ্রীদেবীর একটি বিশাল পোস্টার। সেখানে প্র্যাকটিসের সময়ই নাকি বার বার ক্যাটের চোখ চলে যাচ্ছিল শ্রীদেবীর ওই পোস্টারের দিকে।

এক সময় নাকি বেশ কিছুক্ষণ শ্রী’র পোস্টারের দিকে তাকিয়ে বসে ছিলেন ক্যাটরিনা।

আর তার পরই ছবি শেয়ার করে এই পোস্ট। তবে শ্রীও ক্যাটরিনার এমন পোস্টের মধুর জবাব দিয়েছেন। লিখেছেন, ‘তুমি সবসময়ই সেরা পারফর্ম করো। ’ শ্রীদেবীর এমন মন্তব্যে ‘টাইগার’ নায়িকার ‘নার্ভাসনেস’ কি কাটল? তা অবশ্য জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘নার্ভাস’ ক্যাটরিনা, দোষ শ্রীদেবীর!

আপডেট সময় ০৮:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭