ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

দেশে মোবাইল ফোন সংযোগ সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে

আকাশ আইসিটি ডেস্ক:

দেশে সক্রিয় মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত তথ্যে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারের এ চিত্র উঠে এসেছে।

সেপ্টেম্বরে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সংযোগ সংখ্যা ৬ কোটি ৩৮ লাখে পৌঁছেছে। আগস্টে অপারেটরটির সংযোগসংখ্যা ছিল ৬ কোটি ৩১ লাখ। রবির গ্রাহকের সংখ্যা ৪ কোটি ১২ লাখে দাঁড়িয়েছে। আগস্টে প্রথমবারের মতো ৪ কোটি ছাড়িয়ে যায় অপারেটরটির সংযোগ সংখ্যা। গত জুলাইতে মুঠোফোন অপারেটর রবি ও এয়ারটেল আনুষ্ঠানিকভাবে একীভূত (মার্জার) হয়।

সংযোগ সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা বাংলালিংকের সংযোগ সংখ্যা বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লাখ। আগস্টে সংযোগ সংখ্যা ছিল ৩ কোটি ২২ লাখ। তবে সরকারের মালিকানাধীন অপারেটর টেলিটকের সংযোগ সংখ্যায় তেমন কোনো পরিবর্তন হয়নি। সেপ্টেম্বরে এর সংযোগ সংখ্যা মাত্র কয়েক হাজার বেড়ে ৩২ লাখ ৪১ হাজারে পৌঁছেছে। আগস্টে সংযোগ সংখ্যা ছিল ৩২ লাখ ৩৪ হাজার।

এই তালিকা তৈরির ক্ষেত্রে যারা বিগত ৯০ দিনের মধ্যে একবার হলেও সিম চালু করে হলেও ভয়েসকল, ইন্টারনেট কিংবা এসএমএস করেছেন তাদের অন্তর্ভু্ক্ত করা হয়েছে। প্রতি একমাস অন্তর অন্তর বিটিআরসি দেশের মোবাইল ফোন গ্রাহকদের সংখ্যার তালিকা প্রকাশ করে আসছে। এ বছরের আগস্টে মাসের শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১৩ কোটি ৯৩ লাখের কিছু বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দেশে মোবাইল ফোন সংযোগ সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে

আপডেট সময় ০৮:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭